প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামের দক্ষিণপাড়া হাজীবাড়িতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার পর আদালত বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রেজেক মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে মো. শাহিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো ভাই শামসুল আমিন (৬০), পিতা আব্দুর রশিদ এবং সাইফুল মিয়া (৫০), পিতা আব্দুল খালেকের সঙ্গে মোট ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
তার দাবি, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বাড়িতে পুলিশ আসে। পুলিশ চলে যাওয়ার পর বিকেল ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
শাহিন মিয়া আরও বলেন, ঘটনার পর আদালত বেগম মসজিদের সামনে গিয়ে মোনাজাত করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।
তবে হাতাহাতির ঘটনার সঙ্গে আদালত বেগমের মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক ও ময়নাতদন্তের (পোস্টমর্টেম) প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন