প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাত পোহালেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আলজেরিয়া। আট বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার খেলোয়াড়রা প্রস্তুত ম্যাচে আলো ছড়ানোর জন্য।
রুসিয়া ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি চোটে ছিটকে যাওয়ার কারণে তাদের রক্ষণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে ভ্লাদিমির পেতকোভিচের দলের আসল শক্তি হলো তাদের আক্রমণভাগের গতি।
ম্যাচে ফোকাস থাকবে ৩৫ বছর বয়সী রিয়াদ মাহরেজের ওপরও। সাবেক ম্যানচেস্টার সিটির এই তারকা হয়তো পুরোনো ছন্দে নেই, তবে তার বাঁ পায়ের ক্ষুরধার পাসিং এখনো যে কোনো দলের জন্য বিপদের কারণ হতে পারে।
আল আহলির হয়ে এশিয়ান মঞ্চে তিনি মাঝে মাঝে ঝলক দেখিয়েছেন এবং আলজেরিয়ার হয়ে বাছাইপর্বে তার পারফরম্যান্স ছিল আরও ধারাবাহিক। অভিজ্ঞ মাহরেজের পাশাপাশি আক্রমণভাগে রয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রজন্মের এক প্রতিভা, ২০ বছর বয়সী ইব্রাহিম মাজা।
নিখাদ ড্রিবলিং ও কৌশলী খেলার জন্য পরিচিত মাজা ছন্দে থাকলে, তখন তার পারফরম্যান্স চোখে লেগে থাকে। আলজেরিয়ার ভবিষ্যৎ তারকা হিসেবে তার নামই সামনে আসছে।
তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার লেভারকুজেনের হয়ে নিয়মিত খেলছেন এবং গেল মৌসুমে ৪৪ ম্যাচে ৫ গোল করেছেন। উইং ও মাঝমাঠ—এই দুই জায়গাতেই তার দক্ষতা আলজেরিয়ার আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে।
ফরোয়ার্ড লাইনে আরেক ভরসার নাম আমিন গৌরি। ফরাসি ক্লাব মার্শেইয়ের এই স্ট্রাইকার গত মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল করে দারুণ ফর্মে রয়েছেন।
ইনজুরির কারণে আফ্রিকা কাপ মিস করলেও বর্তমানে তিনি দলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
গৌরির সঙ্গে লড়াইয়ে আছেন আরেক ফরোয়ার্ড মোহাম্মদ আমোরা, যিনি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে ভয়ংকর অস্ত্র হিসেবে পরিচিত। জার্মান ক্লাব ভলফসবুর্গে খেলা এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ৩৩ ম্যাচে ৮ গোল করেছেন।
এছাড়াও রয়েছে আনিস হাজ মুসা। ফেইনুর্ডের এই উইঙ্গার গতি ও ড্রিবলিংয়ের জন্য পরিচিত, গত মৌসুমে ১৪ গোল ও ৭ অ্যাসিস্ট করে নজর কাড়েন।
গোলপোস্টের নিচেও আলজেরিয়ার রয়েছে আলোচনা তৈরির মতো একটি নাম। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান সেখানে আছেন। আলজেরিয়ার হয়ে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও প্রমাণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন