প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের ফরোয়ার্ড এন্দ্রিক নিয়মিত খেলার সুযোগ পেতে চান। তিনি মঙ্গলবার জানিয়েছেন যে, এটি রিয়াল মাদ্রিদে হতে পারে অথবা অন্য কোনো ক্লাবে। ২০ বছর বয়সী এই ফুটবলার গত জানুয়ারিতে লিওঁতে ধারে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন।
এন্দ্রিক শনিবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিওঁতে ধারে খেলেছেন। সেখানে ২১ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও আটটি গোল করিয়েছেন এই ফরোয়ার্ড।
তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে এন্দ্রিক খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না। গত মৌসুমের প্রথমার্ধেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।
এ কারণে জানুয়ারিতে দলবদলের জানালা খুললে অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়ে ভাবনা রয়েছে ব্রাজিলের এই তরুণ তারকার।
সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এন্দ্রিক বলেন, “জানুয়ারিতে কী ঘটবে, তা আমি জানি না। আমি শুধু চাই, আমার ক্যারিয়ারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই হোক।”
তিনি আরও জানান, “এখনো আমার বয়স মাত্র ২০ বছর। দেখা যাক কী হয়। আমি শুধু খেলতে চাই, সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই, গোল করতে চাই এবং গোল করাতে চাই। লিওঁতে যেমনটা করতে পেরেছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলোর একটি ছিল সেটি।”
লিওঁতে ধারে খেলার অভিজ্ঞতা এন্দ্রিককে কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে সহায়তা করেছে।
তবে মাদ্রিদে হোসে মরিনিওর দলে জায়গা করে নিতে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন।
এন্দ্রিক বলেন, “রিয়াল মাদ্রিদে থাকার সুযোগ পাওয়া অবশ্যই বিশেষ কিছু। তবে আমি জানি, আমার পজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে রয়েছেন।”
মৌসুমের শুরুতে এন্দ্রিক চোটে পড়েছিলেন। এ কারণে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি সাত ম্যাচে মাত্র ১৪১ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন। গোল করেছেন মাত্র একটি।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন