প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ মাদক সেবনের সময় তিন যুবককে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।
দণ্ডপ্রাপ্ত তিন যুবকের মধ্যে রয়েছেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে ওহিদ গাজী (২৬), বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে সজিব আহমেদ (৩০) এবং মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে শামীম শেখ (২০), যিনি ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার ছবদলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়দের মতে, অভিযুক্ত যুবকরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা সংগ্রহের জন্য তারা প্রায়শই তাদের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তাদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে গুয়াখোলা গ্রামের নিজবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় ওহিদ গাজীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে বুইকারা গ্রামের সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, 'মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন