প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই কারণেই বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ এবং স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সেনানিবাসের মাল্টিপারপাস শেডে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিকে, যশোর সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে, যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন