প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ব্রিটিশ-ভারতীয় মডেল সোফিয়া হায়াত। অতীতে তাদের প্রেম এবং বিচ্ছেদের খবর নিয়ে আলোচনা কম হয়নি। তবে এবার তিনি সরাসরি ভারতীয় এই ক্রিকেট তারকাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি ‘স্ট্রেইট টক কোয়ের উইজডম’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে সোফিয়া জানান, ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না; ম্যানেজারের পরামর্শেই মূলত তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সময় জনপ্রিয়তা অর্জনের জন্য নিজের বয়স নিয়ে মিথ্যা বলার কথাও অকপটে স্বীকার করেন ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী।
কথা প্রসঙ্গে ভারতীয় তারকা ব্যাটারকে উল্লেখ করে সোফিয়া দাবি করেন, ‘রোহিত শর্মার সঙ্গে তার সম্পর্ক ছিল।’ রোহিতকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটার (গট) হিসেবে প্রশংসা করে তিনি বলেন, ‘আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ও বিছানায় একদমই ভালো ছিল না।’
রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের বিষয়ে সোফিয়া অবশ্য এই প্রথম মুখ খুললেন না। এর আগে একাধিকবার তিনি দাবি করেছিলেন, ২০১২ সালে তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত হয় এবং ২০১৩ সাল পর্যন্ত তা চলেছিল। তবে তাঁদের সেই সম্পর্ক বিচ্ছেদে রূপ নেওয়ার কারণ হিসেবে সোফিয়া জানিয়েছিলেন, মিডিয়ার সামনে রোহিত তাঁকে প্রেমিকা হিসেবে স্বীকার না করে স্রেফ একজন ফ্যান হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করে তিনি রোহিতকে সমস্ত প্ল্যাটফর্ম থেকে ব্লক করে সম্পর্ক শেষ করেন।
সোফিয়ার সাম্প্রতিক এই পডকাস্ট মন্তব্য নিয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য জানানো হয়নি।
অন্যদিকে, ব্রিটিশ মডেলের এমন লাগাতার ও বিতর্কিত দাবি নিয়ে রোহিত শর্মা কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে রোহিত শর্মা ২০১৫ সালে দীর্ঘদিনের বান্ধবী ও ক্রীড়া ম্যানেজার রীতিকা সজদেকে বিয়ে করেন। ২০১৮ সালে তাঁদের সংসারে প্রথম সন্তান কন্যা সামাইরার জন্ম হয় এবং ২০২৪ সালে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন