প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এ সময় কিছু স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে আজ শনিবার (২১ নভেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এদিন দেশে মোট ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি কুমিল্লায় রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে এবং মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন