১১:১৯ এম
বিয়ের পরিকল্পনা এবং অবিবাহিত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম
লাইভ সেশনের সময় এক ভক্ত সুস্মিতার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন। এর জবাবে সুস্মিতা রসিকতা করে বলেন, ‘এই প্রশ্নের উত্তর আপনি এবং আমি—দুজনেই সারাজীবন হয়তো খুঁজে যাব।’
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি নিজের অবিবাহিত থাকার পেছনের প্রকৃত কারণ বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন। তিনি জানান, জীবনে একাধিক পুরুষের আগমন ঘটলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
সুস্মিতা বলেন, "আমার জীবনে কিছু চমৎকার মানুষের আগমন ঘটেছিল। তবে আমি বিয়ে না করার একমাত্র কারণ হলো তারা আমাকে হতাশ করেছে।" তিনি আরও যোগ করেন যে, এই সিদ্ধান্তের পেছনে তার দত্তক নেওয়া দুই কন্যাসন্তানের কোনো ভূমিকা ছিল না। তারা সব সময়ই তার মনের মানুষকে খোলা মনে মেনে নিয়েছে এবং সম্মান দিয়েছে।
জীবনের অতীত স্মৃতি টেনে তিনি আরও জানান, তিনি তিনবার বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে তা ভেস্তে যায়। এ প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, ‘তিনবারই ঈশ্বর আমাকে বড় কোনো বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে মডেল রোহমান শলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
পরবর্তীতে ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে তার স্বল্পমেয়াদি সম্পর্কের কথাও প্রকাশ্যে আসে। তবে সম্পর্কের ইতি টানার পর বর্তমানে তিনি নিজের স্বাধীন জীবন ও সন্তানদের নিয়েই সুখে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন