০৭:১৬ পি.এম
রাশিয়ার ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী একজন মিশরীয় নাবিক নিহত হয়েছেন। এছাড়া তুর্কি ও ভারতীয় নাবিকসহ আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের বন্দরগুলোর দিকে যাওয়া সময় বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানোর কারণে এই হতাহতের ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছেন ইউক্রেনের পুনর্গঠন বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে কুলেবা বলেছেন, রুশ বাহিনী রাতভর ইউক্রেনগামী বেসামরিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে এবং পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ‘২২ জুন রাতে ইউক্রেনের বন্দরগামী দুটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ, রাশিয়ার ড্রোন হামলার শিকার হয়। এই হামলায় পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন লেগে যায়।’ কুলেবার মতে, পানামার পতাকাবাহী জাহাজটিতে বাবুর্চি হিসেবে কর্মরত মিশরীয় নাগরিকটি এই হামলায় নিহত হন। তিনি আরও জানান, এ সময় তুরস্ক ও ভারতের নাগরিকসহ আটজন নাবিককে লাইফবোটের মাধ্যমে উদ্ধার করা হয়। একই হামলায় পালাউ ও বেলিজের পতাকাবাহী জাহাজগুলোও লক্ষ্যবস্তু হয়েছিল। কুলেবা এই ঘটনাকে ‘রাশিয়ার দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এমন একটি ফুটেজ শেয়ার করেছেন যা তার মতে, হামলার পরবর্তী পরিস্থিতি দেখাচ্ছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
