প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হওয়ার পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হলে তাকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজুপাকে নগদ ১০ হাজার টাকা, বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন, কম্বল এবং শুকনো খাবার প্রদান করা হয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা রজুপার হাতে এসব সহায়তা তুলে দেন।
উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন রজুপার বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। স্বামীহারা এই নারী আগুনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েন। আরটিভি ও এনটিভি অনলাইনে সংবাদ প্রচারিত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে রজুপার পরিবারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন