প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের ওরস উপলক্ষে, দানবাক্সগুলো থেকে সাত দিনে এক কোটি টাকার অধিক অর্থ পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রৌপ্য অলংকারও ভক্তরা দান করেছেন।
শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) এর প্রকাশ খড়মপুর মাজারে ১০ আগস্ট থেকে সপ্তাহব্যাপী এই ওরস শুরু হয়। গত রোববার (১৬ আগস্ট) ওরস সমাপ্ত হয় এবং এর আগে ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ওরস শেষে মাজারের বিভিন্ন দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার কাজ সম্পন্ন হয়েছে। গণনার পর দানবাক্সগুলো থেকে মোট এক কোটি তিন লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এবং মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানিয়েছেন যে, এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে এবং ভক্তদের দেওয়া এই নগদ টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, মূল ওরস শেষ হলেও মাজার প্রাঙ্গণে বসা মেলাটি অন্তত আরও এক মাস চলবে। হাজার বছরের ঐতিহ্যবাহী এই ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
নৌপথের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ছুটে আসেন। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ বছর মাজারে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন