প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দ্রোহের প্রতীক। নজরুলের সাহিত্য ও সংগীত আজও মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহস জোগায়। এর পাশাপাশি, নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কবির ১২৭তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি তার আদর্শ ধারণ করে একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমি মাগুরার সভাপতি মোতাকাবীর আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এবং মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন প্রমুখ।
আয়োজকরা জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন