প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে ক্যারিয়ার গড়ার পথে দীপিকা পাড়ুকোনের জন্য পরিস্থিতি কখনোই সহজ ছিল না। অভিনয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পোর্টফোলিও তৈরির জন্য এক সময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিতে হয়েছিল তাঁকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, একদিন এই টাকা ফেরত দেওয়ার পাশাপাশি মা-বাবাকে গর্বিত করবেন।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে দীপিকা তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতিগুলো তুলে ধরেন। হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারের জন্য তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
সাক্ষাৎকারের সময় দীপিকা তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন ক্যারিয়ার নিয়েও আলোচনা করেন। তিনি জানান, ভারতে পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার সুযোগ সীমিত থাকলেও তাঁর বাবা সেই পথে এগিয়ে গিয়েছিলেন। বাবার মতো খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, বাবা সব সময় নিজের পছন্দের পথে চলতে উৎসাহ দিয়েছেন। ১৬ বছর বয়সে তিনি বুঝতে পেরেছিলেন যে, অভিনেত্রী হতে চান। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে দীপিকার অভিষেক ঘটে। এবার শাহরুখের সঙ্গে ‘কিং’ সিনেমায় তাঁকে দেখা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন