প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে চাকরির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিল গেটস, যিনি প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তার এই মন্তব্যের পরের দিন, মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার ‘দ্য অবজারভার’ পত্রিকায় বিল গেটসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "বর্তমান বাজার ব্যবস্থার নীতিতে বড় ভুল রয়েছে। এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে, মানুষ ছাঁটাই করে রোবট নিয়োগ দাও।"
এর পরের দিন, মাইক্রোসফট তাদের মোট কর্মীবাহিনীর প্রায় এক-চতুর্থাংশকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব বা ‘বাইআউট’ দেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের প্রায় ৬০ হাজার কর্মী এই সুবিধার আওতায় পড়বেন। উল্লেখ্য, গেটস বর্তমানে মাইক্রোসফটের কোনো পদে নেই।
বিল গেটস এআই-এর এই বিকাশকে একটি বড় বিবর্তন হিসেবে দেখছেন। তার মতে, মানুষ আর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী থাকছে না। এআই খুব দ্রুত দাফতরিক কাজ থেকে শুরু করে কায়িক শ্রমের স্থানও দখল করে নেবে।
কর্মী সংখ্যা কমে গেলে সরকারের কর আদায় কমে যাবে, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে। এজন্য তিনি এআই ব্যবহারের ওপর প্রতীকী কর এবং ধনকুবেরদের ওপর উচ্চ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, নিজে ১৪ বিলিয়ন ডলার কর দিয়েছেন এবং প্রয়োজনে ৪০ বিলিয়ন ডলার দিতেও তিনি রাজি।
মাইক্রোসফট দাবি করেছে, এআই-এর কারণে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের এই সুযোগ দেওয়া হচ্ছে না। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি খরচ কমানোর লক্ষ্যে এআই প্রযুক্তিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে।
চলতি বছরের এপ্রিলে, মাইক্রোসফট প্রায় ৮ হাজার ৭৫০ জন মার্কিন কর্মীর জন্য অবসর কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে, এক দফায় ১৫ হাজার কর্মী ছাঁটাইও করা হয়েছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে জানিয়েছে, এআই-এর কারণে বৈষম্য বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ধনী ও উচ্চ বেতনভুক কর্মীরাই এর সিংহভাগ সুবিধা পাবেন। এআই যুগে বিপুল কর্মসংস্থানের পরিবর্তন মোকাবিলায় প্রস্তুতি না নিলে আম জনতার খরচ আরও বাড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন