প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হকারদের পুনর্বাসন ও নগরীর ফুটপাতকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিসিসি হকার্স মার্কেট-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে মার্কেটটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হকারদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি হলে একদিকে যেমন তাদের জীবিকা নির্বাহ সহজ হবে, অন্যদিকে নগরীর ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এই উদ্যোগ নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, হকারদের পুনর্বাসনের মাধ্যমে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে বরিশাল সিটি কর্পোরেশন এ উদ্যোগ বাস্তবায়ন করেছে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন