প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমানের পর জসিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জসিম উদ্দিন সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বলা গাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, অভাবের কারণে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার ভোরে পারিবারিক বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে অভিমানের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের খবর দেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, ঘটনার আগে জসিম উদ্দিন একটি চিরকুট লিখে গেছেন। এতে পারিবারিক বিরোধের কথা উল্লেখ ছিল। তবে চিরকুটের বক্তব্যের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিষয় নিয়ে অভিমানের কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন