প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আল-আমিন একাডেমি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় অবস্থানে রয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে তথ্যগুলো জানা গেছে।
ফলাফল অনুযায়ী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ২২৯ জন উত্তীর্ণ হয়েছে। ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ।
ফলাফলে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে ৮৩৫ জন পরীক্ষায় অংশ নেয়। ৭৮৪ জন উত্তীর্ণ হয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২০৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ের পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এ বিদ্যালয় থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।
সামগ্রিক ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫-দুটি সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে পাসের ক্ষেত্রে শতভাগ সফলতা নিয়ে এগিয়ে রয়েছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন