প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার সদর হাসপাতালে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ৯ টা ৩০ মিনিটে ঝালকাঠি সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আক্কাস সিকদার এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে যে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবার কথা রয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান যে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন