ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে বার্ষিক বৃত্তি প্রদান


চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে বার্ষিক বৃত্তি প্রদান

چھ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকালে চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীর উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি।”

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সজীব নিহত, রায়হান আহত

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, বিএনপি নেতা জিয়া প্রধানিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, একাডেমির প্রাক্তণ প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতিবৃত্তি, প্রাক্তণ ছাত্র আবুল কাশেম মেধাবৃত্তি ও বর্তমান প্রধান শিক্ষক গোফরান হোসেন বিশেষ বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৪ সদস্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘা পৌরসভার উন্নয়নে ৫টি প্রকল্পের উদ্বোধন করেন: এমপি চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ এম


বাঘা পৌরসভার উন্নয়নে ৫টি প্রকল্পের উদ্বোধন করেন: এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাঘা পৌরসভায় উন্নয়নশীল পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন। ৫টি প্রকল্পের মোট ব্যয় ৭ কোটি ৮১ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আসাদ্দুজ্জামান আসাদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ওসি সেরাজুল হক, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, বাঘা প্রেস ক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বিএনপি নেতা আমজাদ হোসেন খান, বাবুল ইসলাম যুবদল নেতা শফিকুল ইসলাম, সালেহ আহম্মেদ সালাম, জেলা ছাত্রদল আহবায়ক এসএম সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার, বাঘা পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, হিসাব রক্ষক হাসান আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ এম


মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারের উদ্যোগে উপজেলাটির ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণ করতে আসা সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থায়িত উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

এছাড়া, বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এর জন্য প্রতিবছর ৫ কোটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার জন্য তিনি সকলকে বৃক্ষরোপণে ও উদ্ভিদের সঠিক পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও যোগ করেন, সরকারের লক্ষ্য জনগণের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের কারণে রোগীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ এম


রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড

নওগাঁর রাণীনগরের ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুইজন মাদক সেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, পরিবারে লোকজনের ওপর মাদক সেবন করে অত্যাচার করছে এমন একটি গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্থ অবস্থায় ধরে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে : এমপি চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৮ এম


জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে : এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, "জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তন করা হবে।" তিনি বলেন, "জুলাইয়ের চেতনার বিপক্ষে সরকার নয়।" তিনি আরও উল্লেখ করেন, "তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে।" বিগত সরকারের স্বৈরাচারী শাসনের কথা দেশের মানুষ এখনো ভুলে যায়নি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা রোকেয়া খাতুন, বাদশা আলী, মাইনুল ইসলাম ও রনি আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলা, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, জুলাই যোদ্ধা রোকেয়া খাতুন, বাদশা আলী, মাইনুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ। পরে জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%