প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ চার জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, চক্রের সদস্যরা ভয়ংকর দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইয়ের কার্যক্রম চালাতেন।
বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ও রাজিব (২২), মো. মেহেদী হাসান (২৮) এবং আইনসংগত সংঘাতে জড়িত দুই শিশু।
মিরপুর মডেল থানা সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারীদের গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের জন্য সেখানে অবস্থান নিয়েছিল। ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মিরপুর মডেল থানার পুলিশ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে, কিন্তু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন