প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ আসামিকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা রয়েছেন। টিআইবি মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব হবে।
সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠিয়েছে দুদক।
এমন পরিস্থিতিতে দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা আবারও আলোচনা গ্রহণ করেছে।
দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে।
এছাড়া, লন্ডনে অনেক সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি বলেও জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে আসামীদের বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও, দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলকভাবে সহজ।
এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও, আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন