প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো গ্রেপ্তার দুই বাংলাদেশিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আসামিরা হলেন সাহেদুল ইসলাম (৩৭) এবং রিশাদ তায়ানী (২৫)।
এর আগে বুধবার (৮ জুলাই) বিমানবন্দর থানার জিডিমূলে তাদেরকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এইদিন তাদেরকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম। রিমান্ড আবেদনে বলা হয় যে, সিঙ্গাপুর অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর পুলিশ তাদেরকে আটক করে।
এরপর বিমানআপণে সিঙ্গাপুর পুলিশ বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসারের কাছে প্রেরণ করে। পরবর্তীতে বিষয়টি সিটিটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মারফত সংবাদ পেয়ে ঢাকায় ইমিগ্রেশনে ডিউটি অফিসারের কক্ষে উপস্থিত হয়ে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি পাসপোর্ট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় যে, তারা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসামিরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গিয়ে ধর্তব্য অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়ার পর সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে। পরে জিডিমূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। আসামিদের যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করার সম্ভাবনা বিদ্যমান।
আবেদনে আরো বলা হয়, আসামিরা বাংলাদেশের কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত কিনা, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কিনা এবং জঙ্গি কার্যক্রমের অর্থের জোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছে কিনা তা জানার জন্য পাঁচদিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন