প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাহিদ রানা সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ মনে করেন, বিসিবির উচিত তাকে ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়া।
বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এক সময় স্পিন নির্ভরতা ছিল। মিরপুরের উইকেটে তাদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করা হত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। টাইগার পেসারদের দাপট এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।
অভিষেকের পর থেকেই নাহিদ রানা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। বিশ্বের কিংবদন্তিরা তার প্রশংসায় পঞ্চমুখ। ইয়ান বিশপও তাদের মধ্যে একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ রানাকে নিয়ে প্রায়ই পোস্ট করেন বিশপ। অস্ট্রেলিয়ার মাটিতে তার বোলিং দেখা না পেয়ে তিনি হতাশ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আসা বিশপ নাহিদকে মিস করছেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া নাহিদ এখনও ফিট হতে পারেননি। এই কিংবদন্তির পক্ষ থেকে তাকে নিয়ে সতর্ক হওয়ার বার্তা এসেছে।
বিশপ বলেন, ‘নাহিদ বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টারদের একজন। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে সে। বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খুঁজছে। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তাকে বল করতে দেখার জন্য মুখিয়ে ছিলাম, তাই সে না থাকায় কিছুটা হতাশ হয়েছি। তবে তার সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলিং খুবই কঠিন কাজ এবং অন্যদের তুলনায় বেশি ইনজুরিপ্রবণ হয়। তাই আমি বলব তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে ‘সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না’।’
নাহিদ রানা সবার আলোচনার কেন্দ্রে থাকলেও বিশপের মতে বাংলাদেশের পেস বিপ্লবের মূল কারিগর তাসকিন আহমেদ। হাসান মাহমুদেও মুগ্ধ এই কিংবদন্তি। তিনি বলেন, ‘পেস বোলিংয়ের বিপ্লব নাহিদ রানাকে দিয়ে শুরু হয়নি। ১০ বছর আগে থেকে তাসকিনকে চিনি। এরপর এবাদত, শরিফুল ও হাসানের হাত ধরে এই আক্রমণ গড়ে উঠেছে। সব কন্ডিশনে জেতার মতো পেস ইউনিট তৈরির কৃতিত্ব বিসিবির। হাসান বিশ্বের অন্যতম সেরা লাইন বোলার। কেন্ট তাকে নিয়েছে, কারণ সে আগে থেকেই দুর্দান্ত। তাসকিন, হাসান ও নাহিদকে আবার একসঙ্গে বোলিং করতে দেখার অপেক্ষায় আছি।’
ওয়ানডেতে বাজে সময় কাটালেও শান্তর অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দারুণ ছন্দ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তারা চার নম্বরে অবস্থান করছে। ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। টাইগারদের কাছ থেকে বড় একটি চমক দেখতে চান বিশপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন