প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের জন্য ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠপুস্তক বিতরণ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত সকল ধরনের নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয় ১৯ নভেম্বর। চিঠিতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, এনসিটিবি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে নির্ধারিত পাঠপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছানো সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, চিঠিতে আরো বলা হয়েছে, এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানগুলোর মালিকদের নির্দেশনা প্রদান করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন