মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১১ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদন প্রয়োজন হবে না ‘জেড’ শ্রেণির কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে, এমনকি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেও।
এ বিষয়ে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আজ কমিশনের ১০৯তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৭৭ নম্বর নির্দেশনার সংশ্লিষ্ট বিধান সংশোধনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জেড’ শ্রেণির কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তর, ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং শেয়ারহোল্ডারের মৃত্যুর পর শেয়ার হস্তান্তরের জন্য কমিশনের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া, তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর বিষয়ে একটি সিদ্ধান্তও গৃহীত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে হবে।
একই সময়ে, স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পর প্রাথমিক লভ্যাংশ পরিপালন প্রতিবেদন এবং বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ৩০ দিনের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ পরিপালন প্রতিবেদন কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।
এছাড়াও, সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিল করা আর্থিক ডেরিভেটিভস পণ্য চালুর কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। এর আওতায় পণ্য উদ্ভাবন, পদ্ধতি উন্নয়ন, অবকাঠামো তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনার অংশ হিসেবে, সূচকভিত্তিক ফিউচার পণ্য চালুর মাধ্যমে ডেরিভেটিভস বাজারে লেনদেন শুরু হবে। ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে আর্থিক ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু করার আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, নতুন বেতন-ভাতা কার্যকর করার জন্য কেবল তাদেরই সুযোগ দেওয়া উচিত, যারা নিয়মিতভাবে আয়-ব্যয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন। যারা এই কাজ করবেন না, তাদের জন্য নতুন বেতনকাঠামো প্রযোজ্য হওয়া উচিত নয়।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, আর্থিক সক্ষমতার কঠোর সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি উল্লেখ করেন, যদি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ এবং দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন হয়ে পড়ে।
তিনি এ ব্যাপারে সতর্ক করে বলেন, জনগণের করের টাকায় বেতন-ভাতা বৃদ্ধির কাঙ্ক্ষিত সুফল পেতে হলে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশের বাধ্যবাধকতা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, জসিউল করিম পলাশ ও শওকত মির্জা রুস্তম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুড়িদহ ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন শেখ, জুমারবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের, হলদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ওমর আলী সরকার, কচুয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পদুমশহর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর ইসলাম, সাঘাটা ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম বাবুসহ দলীয় নেতা-কর্মী নিজাম উদ্দিন, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম বাদল, জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন ও আনিছুর রহমান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ৪১০ বস্তা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি উপকূলীয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করা হয়।
জব্দকৃত সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তবর্তী জলসীমায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন নেতারা।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম,এ সামাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু , সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সহ সভাপতি লিলি সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন তারা।
নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ