প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল উদ্যোগকে রাজনৈতিকীকরণ করা উচিত নয়। বিশেষ করে শিশুদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা উচিত হবে না।
রবিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে করণীয়’ শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ডেপুটি স্পিকার শিশুদের কল্যাণে সরকারের উদ্যোগ ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। সবাই মিলে কাজ করলে একটি মানবিক দেশ গঠন করা সম্ভব।’
তিনি শিশুদের প্রতি তার এই মানবিক দৃষ্টিভঙ্গির পারিবারিক পটভূমি উল্লেখ করে জানান, তার মা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাবা শিশুকল্যাণ অধিদপ্তর গঠন করেছিলেন, যা শিশুদের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।
একই সঙ্গে শিশুদের সুরক্ষায় নির্বাহী বিভাগের কঠোর ভূমিকার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, শুধু রাজনীতিবিদদের ওপর দোষ চাপালে চলবে না। শিশু নির্যাতন ও শিশু ধর্ষণ কেন বন্ধ হচ্ছে না—এর স্পষ্ট জবাব নির্বাহী বিভাগ ও আমলাদের দিতে হবে। নির্বাহী বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন না করলে শিশুশ্রম ও নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। সরকার যেন জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকে এবং শিশুদের অধিকার সুরক্ষায় সংসদ যাতে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সংসদ সোচ্চার থাকবে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল সংলাপে উপস্থিত সকলকে শিশুশ্রম বন্ধে একযোগে কাজ করার এবং ঐক্যবদ্ধভাবে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে ও তাদের বিকাশ নিশ্চিত করতে সমাজ ও সরকারের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন