প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) এবিজি ইউনিভার্সিটি কাপে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) ৭ উইকেটে পরাজিত করেছে। আকাশের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ফারইস্ট ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে এআইইউবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ইয়াসির আরাফাত। তিনি মাত্র ২২ বল খেলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। আদ-আল জাব্বার ৩৩ বলে ৩২ রান করেন। এছাড়া জয়রাজ শেখ ইমন ৮ বলে ১৫ এবং লাবিব ১৯ রান করেন।
ফারইস্টের বোলিংয়ে মেহেদী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। হৃদয়, লাবু, তালহা ও মোনায়েম প্রত্যেকে একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ফারইস্ট আকাশের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। আকাশ ৩৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের ফলে ফারইস্ট ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই গ্রহণ করে।
আকাশের পাশাপাশি মামুন ১৭ বলে অপরাজিত ২৪ এবং মেহেদী ১৫ বলে অপরাজিত ১৪ রান করেন। ইমানুর ৯ ও লাবু ১১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ফারইস্ট ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে।
এআইইউবির পক্ষে ইয়াসির আরাফাত, জয়রাজ ও লিয়ন প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন