প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বিরোধী দলকে শুধুমাত্র সরকারের সমালোচনা করে সন্তুষ্ট থাকতে হবে না, বরং কার্যকর ও বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি উল্লেখ করেন, আপসহীন থাকতে হবে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসের কোনো সুযোগ নেই।
শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল।
সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সুশাসন নিশ্চিত করার মানসিকতা নিয়ে এগোতে হবে। তিনি বলেন, শুধুমাত্র লোকদেখানো বিরোধিতা নয়, বরং কোথাও কোনো অনিয়ম বা কারচুপি ঘটলে তা শক্ত হাতে ও দ্ব্যর্থহীন ভাষায় জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি স্পষ্টভাবে জানান, আপসকামী রাজনীতির দিন শেষ। কারচুপির ঘটনায় নমনীয়তা না দেখিয়ে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাতে হবে। বিরোধী দলে থেকে কোনো ধরনের আপসকামিতা বা ছাড় দেওয়ার মানসিকতা জনগণ মেনে নেবে না।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল চেয়ার পরিবর্তন বা নির্বাচনই যথেষ্ট নয়; বরং পিএসসি, নির্বাচন কমিশন এবং ব্যাংক খাতসহ রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর আমূল সংস্কার করতে হবে। বর্তমান প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ফিটনেস ও ইঞ্জিন ঠিক না করলে দেশ সঠিকভাবে এগোতে পারবে না।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে। এই প্রজন্ম শুধু রক্ত দিয়েই ক্ষান্ত হবে না বরং নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবে। বেকারত্ব দূরীকরণ ও সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না করলে জনগণ ফের রাজপথে নামতে বাধ্য হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন