প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের একটি মাদক মামলায় আদালত রফিকুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি, তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত রফিকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর পুত্র।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শামচুজ্জোহা শাহানশাহ এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১ এপ্রিল রাত দুইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় ৪১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল মিয়াকে আটক করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণের পর বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন