প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৮ বছর বয়সী আমিনুল ইসলাম ওরফে রায়হান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এটি শনিবার (৮ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়ে, স্থানীয় রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করলে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আব্দুল মোত্তালিব সরকার এ বিষয়ে জানান, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম একজন স্বীকৃত মাদক কারবারি। এই ঘটনার পর তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন