প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা বা এড়িয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, সেটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং তার সঙ্গে তৈরি হওয়া আলোচনা বিষয়গুলোকে বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছেন।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় একজন ইরানি কর্মকর্তা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কোনো সৌজন্য বিনিময় বা করমর্দন না করে, সভাকক্ষে প্রবেশ ও প্রস্থান করেন। ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইচ্ছাকৃতভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন। তবে, সাংবাদিকদের সরাসরি প্রশ্নে ভ্যান্স ‘না’ সূচক জবাব দিয়ে বলেন।
যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, জেডি ভ্যান্স জানান, গত কয়েক মাসে তিনি ইরানিদের সঙ্গে আলোচনার টেবিলে অনেক সময় কাটিয়েছেন এবং মাঝে মাঝে তাদের আচরণ বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে ভেঙে পড়ার মতো আলোচনা দেখা গেলেও, তিনি উল্লেখ করেন যে বাস্তবে তারা প্রায় নয় ঘণ্টা ধরে টানা বৈঠক করেছেন।
রবিবারের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সংলাপে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি, ইরানি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছড়ানো সংবাদের সত্যতা নিয়ে সাংবাদিকদের সাবধান ও সন্দিহান থাকার পরামর্শও দেন।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন