প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া স্ট্যান্ড সংলগ্ন 'ধানসিঁড়ি পোল্ট্রি ফিড'-এর মালিক মোঃ পাভেলকে অনুমোদনহীন বা অননুমোদিত ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, শিয়ালকাঠী ইউনিয়নের দারুস সুন্নাত কামিল মাদ্রাসা সংলগ্ন 'মানহা মা স্টোর' নামের খাবার দোকানের মালিক মিজানুর রহমানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করার অভিযোগে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আমিন বখতিয়ার। অভিযানে কাউখালী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা মূলত পোল্ট্রি খাদ্য ও ঔষধের মান এবং সাধারণ মানুষের খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো তদারকি করেছি। অননুমোদিত ঔষধ প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, আর মেয়াদোত্তীর্ণ খাবার সরাসরি ভোক্তার স্বাস্থ্যের ক্ষতি করে।
তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি যেন তারা বৈধ ও অনুমোদিত পণ্য ছাড়া কোনো কিছু বিক্রি না করেন এবং প্রতিটি পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে সংরক্ষণ করেন। আইন অমান্য করলে নিয়মিত জরিমানার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন