প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন যে, "গত ১৭ বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে।" তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ সর্বজনের, তার প্রমাণ দুর্গাপূজার এই উৎসব। সর্বজনের বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়া প্রয়োজন।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা শহরের হরিতলাসহ বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘আমরা চাই শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সর্বক্ষেত্রে সবার অংশগ্রহণে দেশ এগিয়ে যাক।’
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের কমিটির সদস্য, ভক্ত, দর্শনার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং হরিতলা মন্দিরের সভাপতি স্বপন কুমার সোমসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন