ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বলেন ‘বের করে দাও’


বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বলেন ‘বের করে দাও’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) ডেটোনা বিচে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্তত চারবার বিক্ষোভকারীদের চিৎকার ও স্লোগানে তার বক্তব্য বিঘ্নিত হয়। এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে এক বিক্ষোভকারীকে ধমক দেন।

বিক্ষোভকারীর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘চুপ করো, চুপ করো। বোকা কোথাকার! চুপ করো। পরাজিত! কী পরাজিত লোক! একে এখান থেকে বের করে দাও।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রথম বাধার সম্মুখীন হন ট্রাম্প। এক বিক্ষোভকারী চিৎকার শুরু করলে বক্তব্য থামিয়ে তার দিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। তাকে ‘বোকা’ ও ‘পরাজিত’ বলার পাশাপাশি সমাবেশস্থল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

বারবার এমন বাধায় বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। পরে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ও রসিকতার মাঝে চিৎকার করে বাধা দিচ্ছেন।

একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমি অপেক্ষা করছি, কোনো বিক্ষোভকারী এসে বলবে, আমরা তোমাকে ঘৃণা করি!’

এরপরই এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, ‘আমরা তোমাকে ঘৃণা করি।’ এতে আবারও থেমে যায় তার বক্তব্য।

বিক্ষোভকারীদের বাধা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, এভাবে বারবার বক্তব্যে বিঘ্ন ঘটানো হলে মানুষ বাড়ি ফিরে বলবে, ‘ট্রাম্প খুবই বাজে বক্তা।’

আরও পড়ুন: হুথিদের ড্রোন হামলা দাম্মাম বিমানবন্দর ও জিজান রাডার স্টেশনে

আগামী মঙ্গলবারের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাতে ফ্লোরিডার ডেটোনা বিচের ওশান সেন্টার অ্যারেনায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ট্রাম্পকে সমর্থন জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন গভর্নর পদে দলটির প্রার্থী বায়রন ডোনাল্ডস এবং সিনেটর অ্যাশলি মুডি।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এগুলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন।’

এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতি ও সামরিক সংঘাতের জন্য প্রস্তুত ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসের হার ১০ বছরে সবচেয়ে কম এবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


পাসের হার ১০ বছরে সবচেয়ে কম এবার

গত ১০ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশে নেমে এসেছে।

২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে, গত বছরের তুলনায় পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।

শিক্ষামন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৮৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১০ বছরের মধ্যে ২০২০ সালে করোনাকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেবার সকলকে অটোপাস দেওয়া হয়েছিল, ফলে কেউ ফেল করেনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় অন্তর্বর্তী সরকারের সময়ে ফলাফলে ধস নেমেছিল। ২০২৫ সালে পাসের হার ৫৭.১২ শতাংশে নেমে আসে, যেখানে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুর টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য নির্ধারণ করেছে, যদিও নাঈম হাসানের ৫২ রানের ইনিংসের পরও এটি ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে, নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়ে যায়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে হয়েছে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে হয়েছে: মাহদী আমিন

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উল্লেখ করেছেন, "পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে।"

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন মাহদী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এ ছাড়া, দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যদি কোনো এজেন্সি মেডিকেল স্লিপ প্রদান করে এবং কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের এজেন্সিকে দেরি না করে তার মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

যদি কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করে অথবা কোনো ধরনের হয়রানি, গড়িমসি বা ঝামেলা করে, তাহলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected]।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%