প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুথি গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করেছেন সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতে রিয়াদের পক্ষে যুদ্ধে না জড়ানোর জন্য।
গত আগস্টে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে। এই চুক্তির একটি প্রধান শর্ত হলো, যদি তিন দেশের মধ্যে কোনো একটি দেশ আক্রান্ত হয়, তাহলে তা অন্য দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।
হুথি গোষ্ঠী নিয়মিত সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে, অনেকের মধ্যে চলমান সংঘাতে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্কের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে তিন দেশের একত্র হয়ে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
মোহাম্মদ আল-বুখাইতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে ‘প্রতীকী’ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তিনি একই সঙ্গে সতর্ক করে বলেছেন, সৌদি আরবের পক্ষে তুরস্ক বা পাকিস্তানের যেকোনও প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের জন্য এই দুই দেশকে ‘ভারি মূল্য’ দিতে হবে।
এছাড়া, ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে হুথি গোষ্ঠী দেশটির লোহিত সাগর তীরবর্তী সব শহর দখল করে নিয়েছে। এমনকি বাব আল-মান্দেব প্রণালির ওপরও নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহীরা।
সূত্র: মিডল ইস্ট মনিটর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন