প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের সদরপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর উপর অটোরিকশার ধাক্কা লাগার ফলে তার মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতুল আক্তার জান্নাতি (০৭)। তিনি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রামের শেখ রিপনের কন্যা।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় সদরপুরের বৈদ্যডাঙ্গী গ্রামে প্রতিবেশী শেখ শহিদের বাড়ির সামনে মেইন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের আত্মীয়স্বজন ও পুলিশের সূত্রে জানা যায়, জান্নাতি প্রতিবেশী শেখ শহিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরের দিকে আসা একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে অটোরিকশার নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে শেখ রিপন ও অন্যান্য আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে চরভদ্রাসন উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে বিষয়টি জানালে চরভদ্রাসন থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মোঃ রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ প্রসঙ্গে সদরপুর থানার ওসি (তদন্ত) মোঃ মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে চরভদ্রাসন থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। সদরপুর থানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন