প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, "মানিকগঞ্জের মানুষের মধ্যে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা মুসলমান, হিন্দু ও খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করছি। মানিকগঞ্জের মতো এত সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জেলা হয়তো খুব কমই আছে। এর প্রতিফলন আপনারা নির্বাচনের সময়ও দেখেছেন।"
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এর পর মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।
এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ ভক্ত অংশ নেন। মন্ত্রী এই প্রসঙ্গে বলেন, তিনি সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মানিকগঞ্জের উন্নয়নে একে অপরের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে সাত দিন ধরে একটি অস্থায়ী মেলা বসেছে। এছাড়া, ২৪ জুলাই বিকেলে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন