প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি পুলিশে অভিযোগ করেন, যখন তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বাঁধন উল্লেখ করেন, "মামলা না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবো না।" তিনি আরও বলেন, "আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।"
বাঁধন জানান, ইতালির পুলিশ তার সহযোগিতা করেছে এবং হামলার পর পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। পরে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে যোগাযোগ করা হয় এবং তিনি থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।
অভিনেত্রী আরও জানান, ঘটনার সব প্রমাণ তাদের কাছে রয়েছে এবং ইতোমধ্যে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
এদিকে, বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো জানিয়েছে, ভেনিস প্রশাসনও ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন বাঁধন। হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে হামলা ও শারীরিক লাঞ্ছনার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন