প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের একটি পুকুরে পূর্বশত্রুতার কারণে অজ্ঞাত কেউ বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছ চাষি কামরুজ্জামান।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুকুরের মাছ মরে ভেসে উঠলে বিষয়টি সবার নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান ৩ বিঘা পুকুরে গত দুই বছর ধরে পাঙাশ মাছ চাষ করছেন। প্রতিটি মাছের ওজন ৭-১২ কেজি পর্যন্ত হয়েছে। তিনি কয়েক দিনের মধ্যে মাছ বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। আজ সকালে স্থানীয় মানুষেরা পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পুকুর মালিক লোকজন নিয়ে মাছ তুলে বিক্রির চেষ্টা করেছেন, কিন্তু বিষে আক্রান্ত বেশিরভাগ মাছে পচন ধরেছে।
স্থানীয়রা দ্রুততম সময়ে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন