প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করেন। দুই বছর আগে এই হার ছিল ৩৬ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করেন। দেশটির দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক মনোভাববিষয়ক জরিপ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’-এ এ চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বিশ্বশান্তির জন্য বেশি উদ্বেগের কারণ মনে করেন ৬২ শতাংশ ব্রিটিশ। অন্যদিকে, রাশিয়াকে হুমকি হিসেবে মনে করেন ৮৯ শতাংশ। এছাড়া, ইসরাইলকে ৭৮ শতাংশ এবং ইরানকে ৭৫ শতাংশ হুমকি মনে করেন।
প্রতিবেদনটির লেখক সোফিয়া গ্যাস্টন মন্তব্য করেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশদের মধ্যে মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে সংশয় এই পরিবর্তনের পেছনে কাজ করেছে। তার মতে, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা এখন ব্রিটিশদের সামষ্টিক চিন্তাভাবনার কেন্দ্রে চলে এসেছে।
জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষায় পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ৪২ শতাংশ ব্রিটিশ বেশি কার্যকর মনে করেন। বিপরীতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মাত্র ৯ শতাংশ মত দিয়েছেন।
সামরিক ও প্রতিরক্ষা স্বার্থের প্রশ্নেও ৩৭ শতাংশ পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ। আর ৩৯ শতাংশ মনে করেন, উভয় পক্ষের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা উচিত।
আগামী ২০ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠনবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোফিয়া গ্যাস্টন জানান, ব্রেক্সিট-পরবর্তী সময়ের তুলনায় ব্রিটিশরা এখন ইউরোপের প্রতি বেশি ইতিবাচক। সংঘাতপূর্ণ বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট হয়েছে এবং বাস্তবভিত্তিক সম্পর্কের গুরুত্বও বেড়েছে। তবে প্রতিরক্ষার ক্ষেত্রে ইউরোপ বনাম আমেরিকা—এমন দ্বিমুখী অবস্থানকে ব্রিটিশরা সমর্থন করেন না। বরং ভারসাম্য, সক্ষমতা ও নমনীয়তার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা জোট বজায় রাখার প্রয়োজনীয়তা তারা বোঝেন।
এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া রেকর্ড ৫৬ শতাংশ মানুষ। ২০ বছর আগে এ হার ছিল ২৮ শতাংশ।
তবে প্রয়োজনের সময় সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহকে গুরুত্বপূর্ণ মনে করেন ৩৫ বছরের কম বয়সীদের মাত্র ২২ শতাংশ। ৫৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ হার ৪৩ শতাংশ।
সূত্র: স্কাই নিউজ
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন