প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ও টেস্টিং সম্মেলন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবে। সম্মেলনটি আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’।
সম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার টেস্টিং পেশাজীবীরা আন্তর্জাতিক মান, পেশাগত সনদায়ন এবং ভবিষ্যতের কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরীক্ষাসংক্রান্ত এবং ওয়েবভিত্তিক প্রশিক্ষণের সহযোগী হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট (আইএসকিউআই)।
আয়োজকদের মতে, সফটওয়্যার মান নিশ্চিতকরণ, সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং খাতের পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। এবারের সম্মেলনে সফটওয়্যারের গুণগত মান, স্বয়ংক্রিয় পরীক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার যাচাই, পেশাগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সনদায়ন এবং দেশি-বিদেশি প্রযুক্তিবাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
একই মঞ্চে সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রকৌশল ও মাননিয়ন্ত্রণ বিভাগের পরিচালক, ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, টেলিযোগাযোগ খাতের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরবিষয়ক নেতৃত্ব, সরকারি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন