১২:৩০ এম
উজানের ঢল ও ভারী বৃষ্টির ফলে রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র মতে, সকাল ৮টা ও ৯টায় পানির উচ্চতা ৫২ দশমিক ১০ সেন্টিমিটার রেকর্ড করা হয়। পরে দুপুর ১২টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায় এটি কমে ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার হয়ে যায়। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার নির্ধারিত।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রবিবার রাত থেকে পানি বাড়লেও সোমবার সকাল থেকে এটি ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমান পরিস্থিতিতে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭ থেকে ৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই।
তিনি আরো বলেন, পুরো বর্ষা মৌসুমে তিস্তার পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ব্যারাজের উজান অংশে সাধারণত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অবস্থান করে।
অতএব, অস্বাভাবিক বা তীব্র ঢল না হলে নীলফামারী অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম। তবে ব্যারাজের ভাটির নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন