প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের নয়াদিল্লিতে সোমবার উদ্ধারকারী দল ভবনধসে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজতে তল্লাশি কার্যক্রম শুরু করেছে।
একদিন আগে, একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, এমন তথ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
জরুরি উদ্ধারকারী দল আশঙ্কা করছে যে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারে।
এ খবর নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
ভবনধসের ঘটনায় আহতদের চিকিৎসা প্রদান করছে সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (এআইআইএমএস), যেখানে তাদের ট্রমা সেন্টারে ১০ জনকে ভর্তি করা হয়েছে।
এআইআইএমএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘১০ রোগীর মধ্যে পাঁচজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর অবস্থায় থাকা আরও একজন রোগী পরে আহত অবস্থায় মারা যান।’
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের শনাক্ত করতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দল, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ভারী যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছে।
সত্য নিকেতন এলাকায় কয়েক শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গাদাগাদি করে বিভিন্ন আবাসনে বসবাস করেন।
ভারতে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে এবং দেশটিতে অবৈধ স্থাপনাও ব্যাপকভাবে দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন