প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় পৌর আইন লঙ্ঘন করে বাড়ি নির্মাণের সময় একটি দেয়াল ধসে পাশ্ববর্তী বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভূক্তভোগি পরিবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানবাড়ি এলাকার মো. খোকন এবং তার স্ত্রী মোছা. রুমা পারভিন পৌর আইন অমান্য করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। পাশের বাড়ির লোকজন তাদের নিষেধ করলেও তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের তিনতলার একটি দেয়াল পাশের টিনশেড বাড়ির উপর পড়ে যায়, যার ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রওশন আরা পারভিন জানান, অল্পের জন্য তাদের পরিবার প্রাণে বেঁচে গেছে। তবে নির্মাণাধীন বাড়ির মালিক মো. খোকন বলেন, "আমি নিয়ম মেনেই বাড়ির কাজ করছি। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এই দূর্ঘটনায় পাশের বাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি তা পূরণ করে দিবো।"
এদিকে, স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের সময় ইট, বেলচা বা অন্যান্য নির্মাণ সামগ্রী নিচে পড়ে যেন কারো ক্ষতি না হয়, এজন্য কোন নেট বা কাপড় ব্যবহার করা হয়নি। ফলে তারা আশঙ্কা করছেন যে, যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আশিক খান জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন