প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সাতটি পাহাড়ি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় উপজেলার রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি পরিবারকে দুটি করে মোট ১৪টি ছাগল দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ছাগল পালনের মাধ্যমে পরিবারগুলো ভবিষ্যতে বাড়তি আয়ের সুযোগ পেতে পারে। এ ধরনের সহায়তা দুর্গম এলাকার অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগীরা এ উদ্যোগের জন্য দীঘিনালা জোনের জোন কমান্ডারকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন