প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হলে রোগীর মৃত্যুহার কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, দেশের ৮০-৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানী কেন্দ্রীক অবস্থিত। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে? এ কারণে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সিসিইউয়ের পরিসর বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, বিগত সময়ের অবহেলার কারণে দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছে। সিসিইউ না থাকায় বহু প্রান্তিক মানুষ প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা হলে গুরুতর অবস্থায় রোগী মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালগুলোতে এ মাস থেকে আনসার নিয়োগ শুরু হবে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন, ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট প্রদান করা হয়েছে। সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
কনফারেন্সে বক্তারা চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন