প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বৈশ্বিক কার্বন নিঃসরণে বিশেষ ভূমিকা না থাকলেও, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের জন্য দেশের জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। যদিও বাংলাদেশের বৈশ্বিক কার্বন নিঃসরণে ভূমিকা নেই, তবুও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের ওপর পড়ছে। এই পরিস্থিতিতে, বাংলাদেশ ঝুঁকি মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ COP-31 (কপ-৩১)-এ ক্লাইমেট জাস্টিস, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপের প্রত্যাশা করছে।
তারেক রহমান জানান, বর্তমান সরকার বাংলাদেশে পরিবেশ সুরক্ষার জন্য কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্লিন এনার্জি এবং সোলার এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দেশের বন্যা ও খরার প্রভাব থেকে মুক্ত করার লক্ষ্যে সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বৃদ্ধি এবং বৃহৎ জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণের জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করেছে বর্তমান সরকার। একইসঙ্গে, পানি সংরক্ষণ ও দূষণ রোধে অভ্যন্তরীণ পদক্ষেপ জোরদার করার পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ১৯৯২ সালের ‘ওয়াটার কনভেনশন’ স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন