প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর, গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়নাধীন রয়েছে। এই হিসাব অনুযায়ী, বর্তমান সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর, মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের সম্পর্কে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (মে-জুলাই) প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে গৃহীত ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি (৭৪ শতাংশ) বাস্তবায়ন হয়েছে এবং ২৮টি (২৬ শতাংশ) সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
এছাড়া, মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই মেয়াদে মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময়ের মধ্যে ৭টি নীতি/কর্মকৌশল/কর্মপরিকল্পনা মন্ত্রিসভা থেকে অনুমোদিত হয়েছে।
এতে আরও জানানো হয়, একই মেয়াদে ৩টি আন্তর্জাতিক চুক্তি/প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মধ্যে ১টি স্বাক্ষরিত হয়েছে এবং ২টি বাস্তবায়নাধীন রয়েছে। বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদ অধিবেশনে ১০৪টি আইন পাস করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন