প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। ইতোমধ্যে সিনেমাটির টিজার এবং প্রথম গান প্রকাশিত হয়েছে। উভয়টি দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তবে সিনেমার প্রচারের তুলনায় দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা বেশি হওয়ায় দেব কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন।
সম্প্রতি কলকাতায় একটি স্যালুন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেব এই বিষয়ে কথা বলেছেন।
দেব জানিয়েছেন, একসময় শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে তাঁরা ভালো বন্ধু। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে তাঁদের স্বাভাবিকভাবে কথা বলা কিংবা একসঙ্গে দেখা দিতে অস্বস্তি হচ্ছে।
দেব বলেন, “একসময় আমাদের সম্পর্ক ছিল, এখন আমরা বন্ধু। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।”
অভিনেতার দাবি, এই কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তাঁরা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না। কারণ সিনেমা নিয়ে আলোচনা হওয়ার পরিবর্তে প্রতিবারই সামনে চলে আসছে তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স প্রসঙ্গ।
দেব বলেন, “আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।”
বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। পাশাপাশি দেব ও শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে।
দেব জানিয়েছেন, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে। যদিও শুভশ্রীকে নিয়ে স্বল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানানোর সুযোগ ছিল, তিনি সেই পথে হাঁটেননি। বরং দেব ও শুভশ্রী জুটিকে দর্শক যেভাবে দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে দেব বলেন, “আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটা ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।”
দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন