প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চরমপন্থি সন্ত্রাসীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির জেরে হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর থানা পুলিশ ওই গ্রামের একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তায় ভরা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হাসান মাসুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ওসি বলেন, হাদল ইউনিয়নের প্রত্যন্ত বিল অধ্যুষিত এলাকায় সর্বহারা-নকশালপন্থি একটি সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল। এ অবস্থায় ওই এলাকায় আধিপত্য বিস্তার, গোলাগুলি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে একটি বড় বটগাছের নিচে লুকিয়ে রাখা একটি বস্তায় ভরা চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, বাট ও একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ওই এলাকায় সশস্ত্র কয়েকটি গ্রুপের কার্যক্রম রয়েছে, যা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।
তিনি উল্লেখ করেন, উপজেলার হাদল এলাকায় এর আগে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় একাধিক হত্যা ও গুমের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একটি নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে এসআই আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন